Verified: একটি ‌এআই ভিডিও শেয়ার করা হচ্ছে যেখানে অঘোরী সাধুরা একটি হাসপাতালে নবজাতক শিশুকে দেখতে যাচ্ছেন

0 270

বারাণসীর একটি হাসপাতালে নবজাতক শিশুকে দেখতে আসা অঘোরী সাধুদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে এটিকে বাস্তব বলে দাবি করেছেন।

একজন ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি এই ক্যাপশনসহ পোস্ট করেছেন: काशी के एक अस्पताल में आज जन्मा एकनवजात शिशु… पर माहौल साधारण नहीं था लोगों ने कहा, ये आगमन कल्कि अवतार का है। क्षणभर में सैकड़ों अघोरी बाबा अस्पताल पहुँचे, भस्म से लिपटे, “हर हर महादेव” के जयघोष के साथ। पूरा काशी गूंज उठा – जैसे शिव स्वयं किसी नई देह में प्रकट हुए हों।कृपया पुनः पोस्ट करते समय उल्लेख करें और श्रेय दें।

(‌অনুবাদ:‌ আজ কাশীর একটি হাসপাতালে একটি নবজাতক শিশুর জন্ম হয়েছে… কিন্তু সেখানকার পরিবেশ ছিল সম্পূর্ণ অস্বাভাবিক। লোকেরা বলছিল, এই আগমন নাকি কল্কি অবতারের। মুহূর্তের মধ্যেই ছাই মাখা শত শত অঘোরী সাধু ‘হর হর মহাদেব’ ধ্বনি দিতে দিতে হাসপাতালে এসে উপস্থিত হন। তাদের চিৎকারে কাশীর পুরো শহর মুখরিত হয়ে ওঠে – যেন স্বয়ং ভগবান শিবই এক নতুন রূপে আবির্ভূত হয়েছেন। পুনঃপোস্ট করার সময় অনুগ্রহ করে উল্লেখ করুন এবং কৃতিত্ব দিন।)‌


উপরের পোস্টটি দেখা যাবে এখানে (আর্কাইভ

NM VERIFIED
নিউজমোবাইল ভাইরাল ছবিটির বিষয়ে অনুসন্ধান করেছে এবং দেখেছে এটি ‌এআই দ্বারা তৈরি।

প্রাসঙ্গিক কিওয়ার্ড ব্যবহার করে গুগল সার্চ করার পর, এনএম টিম এই দাবিটির সমর্থনে কোনও প্রতিবেদন বা নিবন্ধ খুঁজে পায়নি। বিষয়টি আরও যাচাই করার জন্য, আমরা ভাইরাল ভিডিওটি হাইভ মডারেশন নামক একটি এআই ডিটেকশন টুলের মাধ্যমে পরীক্ষা করি এবং দেখতে পাই যে এটি এআই দ্বারা তৈরি।


সুতরাং, এটা স্পষ্ট যে ভিডিওটিতে হাসপাতালে নবজাতক শিশুকে দেখতে আসা নাগাদের দেখানো হয়নি। ভাইরাল হওয়া দাবিটি মিথ্যা।