মার্কিন সাংবাদিক নোরা ও’ডোনেলের একটি সংবাদ ক্লিপ, যাতে ভারতের মানালিতে একটি গণধর্ষণ মামলার রিপোর্ট রয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ফুটেজে ভারতে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে।
এটি এই ক্যাপশন দিয়ে প্রচার করা হচ্ছে: “ভারতে নারীদের সঙ্গে এভাবেই আচরণ করা হয়, সে পর্যটক হোক বা নাগরিক হোক। একজন ৩০ বছর বয়সী আমেরিকান পর্যটক #ভারতের মানালিতে গণধর্ষণের শিকার হয়েছেন।”

অনুরূপ দাবি পাবেন এখানে ও এখানে। (আর্কাইভ লিঙ্ক)।
FACT CHECK
নিউজমোবাইল এর ফ্যাক্ট চেক করেছে এবং দেখা গিয়েছে এটি মিথ্যা।
একজন মার্কিন মহিলার মানালিতে কথিত গণ-ধর্ষণ মামলা সংক্রান্ত কোনও সংবাদ প্রতিবেদন খুঁজে পেতে প্রাসঙ্গিক কিওয়ার্ডগুলি দিয়ে অনুসন্ধান করে এনএম টিম এই ধরনের কোনও ঘটনার সাম্প্রতিক কোনও প্রতিবেদন খুঁজে পায়নি।
এছাড়াও রিভার্স ইমেজ সার্চের মধ্যে ভিডিও কিফ্রেমগুলি চালানোর মাধ্যমে আমরা সিবিএস নিউজ ইউটিউব চ্যানেলে ৪ জুন, ২০১৩ তারিখে আপলোড করা একই ভিডিও খুঁজে পেয়েছি, যার শিরোনাম: “পুলিশ বলেছে মার্কিন মহিলা ভারতে গণধর্ষিত।”

২০১৩ সালের রয়টার্স, বিবিসি, ও সিবিএস নিউজ-সহ একাধিক মিডিয়া রিপোর্টে, সবগুলিই ৪ জুন, ২০১৩ তারিখের, মানালি গণধর্ষণ মামলাটির বিবরণ রয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিমাচল প্রদেশের হিল রিসর্ট মানালি শহরে একদল পুরুষের দ্বারা এক আমেরিকান পর্যটক গণধর্ষিত হন। মহিলাটিকে তাঁর গেস্টহাউসে ফেরার সময় একটি ট্রাকে আতিনজন লোক তুলে নিয়ে যায়। হামলাকারীরা তাঁকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে তাঁকে তার গেস্টহাউসে ফিরিয়ে আনার আগে প্রাথমিক পরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এটা স্পষ্ট যে হিমাচল প্রদেশের মানালিতে ধর্ষণের ঘটনার রিপোর্ট করা ভাইরাল নিউজ ক্লিপটি ২০১৩ সালের, এবং এটি সাম্প্রতিক ঘটনা নয়।

If you want to fact-check any story, WhatsApp it now on +91 11 7127 9799
Error: Contact form not found.
