সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবি দাবি করছে যে টেলর সুইফটের ২ ভক্ত তাঁর কনসার্টে যোগ দিতে সিঙ্গাপুরের একটি স্টেডিয়ামের ছাদে উঠেছিলেন । ব্যবহারকারীরা ছবিটিকে সত্য বলে দাবি করে শেয়ার করছেন।
ভাইরাল পোস্টটি একজন ফেসবুক ব্যবহারকারী নিম্নলিখিত ক্যাপশন সহ পোস্ট করেছেন :
২ টেলর সুইফট ভক্ত যাঁরা টিকিট কেনেননি, শুধু কনসার্ট দেখার জন্য তাঁরা ছাদে উঠেছিলেন।
আপনারা এখানে পোস্টটি দেখতে পারেন।
FACT CHECK
নিউজমোবাইল ভাইরাল পোস্টের সত্যতা যাচাই করেছে এবং দাবি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।
ভাইরাল ছবির রিভার্স ইমেজ সার্চ আমাদের পৌঁছে দেয় ১৮ জানুয়ারি, ২০২২-এর একটি মেক্সিকান নিউজ সাইট পেরিওডিকো এএম-এ প্রকাশিত একটি সংবাদ নিবন্ধে। নিবন্ধ অনুসারে, একজন মেক্সিকান র্যাপার সান্তা ফে ক্ল্যানের ভক্তরা তাঁদের কাছে টিকিট না-থাকলেও তাঁর অনুষ্ঠানটি দেখতে মেক্সিকোর লিওনে ভেলারিয়া দে লা ফেরিয়া কনসার্ট হলে প্রবেশ করার চেষ্টা করেছিলেন।
ভাইরাল ছবিতে আমরা সেই দুই ব্যক্তিকেই দেখতে পাচ্ছি। কিন্তু এখানে আমরা তাঁদেরকে স্টেডিয়ামের ছাদে নয়, ভারায় চড়তে দেখি।
আরও অনুসন্ধান করে, আমরা রিপোর্ট ইন্ডিগো-তেও আরেকটি সংবাদ নিবন্ধ পেয়েছি। এখানে আমরা জানতে পারি যে অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং লোকেরা কনসার্ট দেখার জন্য জন্য জায়গা পেতে যা যা করতে পারে সব করে।
অন্যান্য মেক্সিকান মিডিয়া হাউস যেমন মিলেনিও ও এক্সেলসিওর ইভেন্ট সম্পর্কে রিপোর্ট করেছে। এটি নিশ্চিত করে যে এই লোকেদের আরোহণের ছবি সম্পাদনা করা হয়েছে। অতএব, আমরা চূড়ান্তভাবে বলতে পারি যে টেলর সুইফটের ২ ভক্ত তাঁর কনসার্টে অংশ নিতে সিঙ্গাপুরের একটি স্টেডিয়ামের ছাদে উঠেছিলেন বলে ভাইরাল পোস্টটি মিথ্যা।

If you want to fact-check any story, WhatsApp it now on +91 11 7127 9799
