Fact Check: বিরাট কোহলির সঙ্গে লন্ডনে ডলি চায়ওয়ালার ছবিটি এআই-‌জেনারেটেড

0 343

তার জাঁকজমকপূর্ণ চা তৈরির ধরণ এবং অসাধারণ প্রদর্শনীর মাধ্যমে ডলি চায়ওয়ালা নিজেকে ইন্টারনেট সেনসেশনে পরিণত করেছেন। যদিও তাঁর আসল নাম রহস্যই রয়ে গিয়েছে, তাঁর ভাইরাল ভিডিওগুলি লক্ষ লক্ষ ভিউ অর্জন করেছে, এবং তাঁর চায়ের দোকান থেকে বহু দূরের দর্শকদের মন কেড়েছে – এমনকি বিল গেটসেরও দৃষ্টি আকর্ষণ করেছে।

অফিসিয়াল ডলি কি তাপরী নাগপুর একটি ফেসবুক পোস্টে এই ক্যাপশন সহ একটি ছবি শেয়ার করেছে: “লন্ডনে বিরাট কোহলির সঙ্গে দেখা হয়েছিল। একটি স্মরণীয় দিন।” নেটিজেনরা এই সহযোগিতা দেখে পাগল হয়ে গেছে। পোস্টটি ১৫৪,০০০ প্রতিক্রিয়া পেয়েছে।


প্রো ক্রিকেট লাইভে একই ধরণের একটি ফেসবুক পোস্ট শেয়ার করা হয়েছে যার ক্যাপশন ছিল: “লন্ডনে বিরাট কোহলির সঙ্গে দেখা, স্মরণীয় একটি দিন।” আপনি পোস্টটি এখানে দেখতে পারেন।

FACT CHECK

নিউজমোবাইল দাবিটির সত্যতা যাচাই করেছে এবং এটি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।

আরও স্পষ্টীকরণের জন্য, এনএম টিম রিভার্স ইমেজ সার্চ করেছে, কিন্তু ডলি চায়ওয়ালা এবং বিরাট কোহলির মধ্যে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে এমন কোনও বিশ্বাসযোগ্য সংবাদ নিবন্ধ খুঁজে পায়নি। তাছাড়া, তাঁদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতেও দুজনকে একসঙ্গে দেখানো কোনও পোস্ট প্রকাশিত হয়নি।

ছবিটি ঘনিষ্ঠভাবে দেখুন, এবং আপনার মনে হতে পারে ডলি চায়ওয়ালার পিছনে দাঁড়িয়ে থাকা লোকটি বিরাট কোহলির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে তিনি ক্রিকেট তারকা নন। দ্বিতীয় নজরে তাঁর মুখের গঠন এবং বৈশিষ্ট্যের স্পষ্ট পার্থক্য দেখা যায়, যা তাঁকে কোহলির থেকে আলাদা করে।

এছাড়াও, এআই সনাক্তকরণ সরঞ্জাম — হাইভ মডারেশন এবং আনডিটেক্টেবল এআই — এর মাধ্যমে ছবিগুলি চালানো হলে তা নিশ্চিত করে যে ছবিগুলি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে।

অতএব, আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে বিরাট কোহলির স‌ঙ্গে ডলি চায়ওয়ালার ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি।

If you want to fact-check any story, WhatsApp it now on +91 11 7127 9799