Fact Check: প্রয়াগরাজের বন্যার সঙ্গে এআই-জেনারেটেড ভিডিওটি মিথ্যাভাবে যুক্ত করা হয়েছে

0 262

দেশের বিভিন্ন স্থানে প্রবল বন্যার পর, একটি নদী উপচে এক শহরে ঢুকে পড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে এবং দাবি করা হচ্ছে যে এটি উত্তর প্রদেশের প্রয়াগরাজের।

ভিডিওটির সাথে হিন্দিতে ক্যাপশনে লেখা আছে: “प्रयागराज में बाढ़ आने से मचा हड़कंप शहर छोड़कर भागे उम्मीदवार”

(অনুবাদ: “বন্যার কারণে প্রয়াগরাজে হট্টগোল হয়েছিল, প্রার্থীরা শহর ছেড়ে পালিয়ে গিয়েছেন”)


উপরের পোস্টটি এখানে দেখুন। (আর্কাইভ)

FACT CHECK

নিউজমোবাইল উপরের দাবিটির সত্যতা যাচাই করেছে এবং দেখেছে দাবিটি বিভ্রান্তিকর — ভিডিওটি এআই-‌জেনারেটেড।

আমরা একটি কিওয়ার্ড অনুসন্ধান পরিচালনা করে আমাদের তদন্ত শুরু করেছি, যা প্রয়াগরাজে ভারী বন্যার খবর নিশ্চিত করেছে। এই প্রতিবেদনগুলি এখানেএখানে এবং এখানে দেখা যাবে।

যাই হোক, যখন আমরা ভাইরাল ক্লিপ থেকে কিফ্রেমগুলি বের করে রিভার্স ইমেজ অনুসন্ধানের মাধ্যমে সেগুলি চালাই, তখন আমরা কোনও বিশ্বাসযোগ্য মিডিয়া রিপোর্ট বা সরকারি সূত্র খুঁজে পাইনি যা একই ভিজ্যুয়াল শেয়ার করে। ফলে এর সত্যতা নিয়ে সন্দেহ তৈরি হয়।

এরপর আমরা এআই সনাক্তকরণ সরঞ্জাম ক্যান্টিলাক্স ব্যবহার করে ফুটেজটি বিশ্লেষণ করেছি, যা ইঙ্গিত দেয় যে ভিডিওটি এআই-জেনারোটেড হওয়ার সম্ভাবনা ৭৯%।


পরিশেষে বলা যায়, ভাইরাল ভিডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এবং প্রয়াগরাজের সাম্প্রতিক বন্যার প্রকৃত ফুটেজ নয়।

If you want to fact-check any story, WhatsApp it now on +91 11 7127 9799