Fact Check: কেএল রাহুল ও আথিয়া শেঠির তাঁদের নবজাতক সন্তানের সঙ্গে নতুন এআই-জেনারেটেড ছবি নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম

0 160

ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল এবং অভিনেত্রী আথিয়া শেঠি তাদের কন্যাকে স্বাগত জানানোর পর, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিছু ছবি প্রকাশ পেয়েছে যেখানে দাবি করা হয়েছে যে সেগুলি এই দম্পতির সঙ্গে তাঁদের নবজাতকের ছবি।


উপরের পোস্টটি দেখুন  এখানে (‌আর্কাইভ)‌।

FACT CHECK

নিউজমোবাইল ভাইরাল ছবিগুলির সত্যতা যাচাই করেছে এবং সেগুলি এআই-‌জেনারেটেড বলে প্রমাণিত হয়েছে।

রিভার্স ইমেজ সার্চে ভাইরাল ছবিগুলির কোনও নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি। তাছাড়া, কেএল রাহুল বা আথিয়া শেঠি কেউই তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই ছবিগুলি শেয়ার বা স্বীকার করেননি।

এই দম্পতি আনুষ্ঠানিকভাবে তাদের মেয়ের জন্মের কথা ঘোষণা করেছিলেন শুধুমাত্র ইনস্টাগ্রামে  মার্চ ২৫,২০২৪ তারিখে

 

View this post on Instagram

 

A post shared by Athiya Shetty (@athiyashetty)

এছাড়াও, ছবিগুলো ভালভাবে পর্যবেক্ষণ করলে এআই কারসাজির বেশ কিছু স্পষ্ট লক্ষণ দেখা যায় — মুখের অস্বাভাবিক অভিব্যক্তি, অসামঞ্জস্যপূর্ণ আলো, পটভূমিতে বিশ্রী টেক্সচারের মিশ্রণ এবং বিশেষ করে মুখের চারপাশে সূক্ষ্ম বিকৃতি।

আরও যাচাই করার জন্য, আমরা এআই সনাক্তকরণ সরঞ্জাম হাইভ মডারেশন-‌এর মাধ্যমে ছবিগুলি যাচাই করি, যা নিশ্চিত করেছে যে সেগুলি ডিজিটালভাবে তৈরি করা হয়েছে।

তাহলে উপসংহারে আমরা বলতে পারি ভাইরাল ছবিগুলিতে যদিও কেএল রাহুল এবং আথিয়া শেঠিকে তাদের নবজাতক শিশুর সঙ্গে দেখানোর দাবি করা হয়েছে, বাস্তবে সেগুলি এআই-জেনারেটেড।

If you want to fact-check any story, WhatsApp it now on +91 11 7127 9799