১৪ বছরেরও বেশি সময় আগে আমরা অভিনেতা হৃতিক রোশন ও ঐশ্বর্য রাইকে পর্দায় একসঙ্গে দেখেছিলাম। তাই, যখন যোধা আকবর তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্টগুলি প্রচারিত হতে শুরু করে, তখন ভক্তরা উত্তেজিত হয়ে পড়েন, এবং ধরে নেন যে তাঁরা দুজনেই আসন্ন কোনও ছবির শুটিং করছেন।
অসমঞ্জ মাইতি ফটোগ্রাফির একটি ফেসবুক পোস্টে লেখা আছে: হৃতিক রোশন ও ঐশ্বর্য রাই। পোস্টটি ৪.৪ হাজার লাইক পেয়েছে।

উপরের পোস্টটি দেখুন এখানে।
FACT CHECK
নিউজমোবাইল ভাইরাল দাবির সত্যতা যাচাই করেছে এবং এটি ডিজিটালি তৈরি বলে প্রমাণিত হয়েছে।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভাইরাল ছবিগুলি নিয়ে অনুসন্ধান করে এনএম টিম কোনও বিশ্বাসযোগ্য সংবাদ প্রতিবেদন বা সাম্প্রতিক কোনও পাবলিক ইভেন্ট বা যোগাযোগের সঙ্গে ছবিগুলির সংযোগের বৈধ সূত্র খুঁজে পায়নি।
হৃতিক রোশন ও ঐশ্বর্য রাইয়ের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলিও ভাইরাল ছবিগুলির সঙ্গে সম্পর্কিত কোনও কন্টেন্ট পোস্ট করেনি।
এছাড়াও, আপনি যদি ছবিটি ঘনিষ্ঠভাবে দেখেন, তাহলে আপনি লক্ষ্য করবেন যে হৃতিক রোশনের ডানদিকে একটি অতিরিক্ত বুড়ো আঙুল রয়েছে, যা পলিড্যাক্টিলি নামেও পরিচিত।

কিন্তু ঐশ্বর্য রাইয়ের সঙ্গের ছবিতে, এমন কোনও বুড়ো আঙুল নেই।

এছাড়াও, এআই-ডিটেকশন টুল হাইভ মডারেশন ও ওয়াসিটএআই ব্যবহার করে ভিজ্যুয়ালগুলি চালানোর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ছবিগুলি ডিজিটালি তৈরি করা হয়েছে।


সুতরাং, আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে হৃতিক রোশন ও ঐশ্বর্য রাইয়ের সমুদ্রের দৃশ্যটি এআই দ্বারা তৈরি।