Fact Check: এই ভিডিওতে কী ইজরায়েলি সৈন্যদের হিজবুল্লা প্রধানকে হত্যার পর উদযাপন দেখানো হয়েছে? এখানে খুঁজুন

0 165

সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো একটি ভিডিওয় দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি ইজরায়েলি পতাকা হাতে একটি বুলডোজারের উপরে বসে আছেন এবং একটি মাইক্রোফোন ধরে রয়েছেন। সেনাবাহিনীর ইউনিফর্ম পরা অনেককে বুলডোজার ঘিরে আনন্দে নাচতে দেখা যায়। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা দাবি করেছেন যে ২৭ সেপ্টেম্বর হিজবুল্লা প্রধান নাসরুল্লাহকে হত্যা করার পর ইজরায়েলের সেনাবাহিনী এভাবেই নেচেছিল।

একজন ফেসবুক ব্যবহারকারী নিম্নলিখিত ক্যাপশন সহ ভাইরাল পোস্ট (আর্কাইভ লিঙ্কপোস্ট করেছেন:

হিজবুল্লার চিফ হাসান নাসরাল্লাহকে ৭২ হুরের কাছে পাঠানোর পর ইজরাইল সৈনিকরা উল্লাসে ডান্স করছে,,,,


‌উপরের পোস্টটি ‌দেখুন এখানে

FACT CHECK

নিউজমোবাইল ভাইরাল পোস্টটির সত্যতা যাচাই করেছে, এবং এটি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।

ভিডিও স্ক্রিনশটগুলির রিভার্স ইমেজ সার্চ করে, এনএম টিম ১০ নভেম্বর, ২০২৩ তারিখের একটি X পোস্টে একই ভিডিও খুঁজে পেয়েছিল৷ এটি স্পষ্ট করে যে ভিডিওটি হিজবুল্লা প্রধানের মৃত্যুর সঙ্গে সম্পর্কিত নয়৷

পোস্টের হিব্রু বর্ণনা অনুসারে, আভিহু পিনাসভ নামে ওই ব্যক্তি একজন ইজরায়েলি পপ তারকা। ইজরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে তাঁর নাম যুক্ত করে আরও অনুসন্ধান আমাদেরকে দ্য জিউইশ ক্রনিকল-‌এর একটি প্রতিবেদনে নিয়ে যায়, যেখানে ইভেন্টের স্ক্রিনশট অন্তর্ভুক্ত ছিল।

প্রতিবেদন অনুসারে সৈন্যদের মনোবল বাড়াতে আভিহু পিনাসভকে উত্তর ইজরায়েলে মোতায়েন একটি ইউনিটের জন্য পারফর্ম করতে আমন্ত্রণ জানানো হয়েছিল। যাই হোক, সৈন্যরা সামরিক বিধি লঙ্ঘন করে অস্ত্র প্রদর্শনের কারণে ঘটনাটি বিতর্কের জন্ম দেয়। ভাইরাল ভিডিওটির বেশ কয়েকজন সৈন্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গৃহীত হয়, এবং কয়েক জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। আমরা দ্য টেলিগ্রাফ-‌এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রতিবেদনও পেয়েছি, যেখানে ভাইরাল ক্লিপটি রয়েছে। ১৭ নভেম্বর, ২০২৩-এ আপলোড করা এই প্রতিবেদনটি নিশ্চিত করেছে যে পিনাসভের সফরের সময় অনুপযুক্ত আচরণের জন্য বেশ কয়েকজন সেনা রিজার্ভিস্টকে সাসপেন্ড করা হয়েছিল।

অতএব, আমরা চূড়ান্তভাবে বলতে পারি যে ভাইরাল পোস্টের হিজবুল্লাহ প্রধানকে হত্যার পর ইজরায়েলি সৈন্যদের উদযাপন দেখানোর দাবি মেকি।

If you want to fact-check any story, WhatsApp it now on +91 11 7127 9799