সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে যে অমিত শাহ তাঁর একটি সমাবেশে মানুষজনকে তাঁর ডাকে সাড়া দিতে বলছেন। দাবি করা হচ্ছে যে শাহের সমাবেশে থাকা মানুষেরা আসন্ন ত্রিপুরা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে সাড়া দিতে অস্বীকার করেছিলেন।
একজন ফেসবুক ব্যবহারকারী একটি ক্যাপশন সহ ভাইরাল ছবিটি পোস্ট ( posted) করেছেন: ময়দানে দাঁড়িয়েই অমিত শাহ বুঝে গেলেন মানুষ এবার বিজেপিকে ভোট দিচ্ছে না। বার বার আকুতি জানিয়েও মানুষকে দিয়ে জোর গলায় বলানো গেল না যে তাঁরা বিজেপিকে ভোট দেবে।
পোস্টটি চেক করতে পারেন এখানে (here).

FACT CHECK
নিউজমোবাইল ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেছে এবং এটি বিভ্রান্তিকর বলে মনে করেছে।
একটি রিভার্স ইমেজ সার্চের মধ্যে ভিডিও কিফ্রেমগুলি রেখে আমরা ৫ জানুয়ারি, ২০২৩ তারিখে বিজেপির অফিসিয়াল চ্যানেলে একটি ইউটিউব ভিডিও ( YouTube video ) পেয়েছি, যার শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ ত্রিপুরার সাব্রুমে জন বিশ্বাস যাত্রায় ভাষণ দিচ্ছেন।
ভিডিওটির ২১:১৫ থেকে শুরু হওয়া একটি অংশ ভাইরাল ক্লিপের প্রাথমিক অংশের সঙ্গে মেলে, এবং আমরা তাঁকে শ্রোতাদের জিজ্ঞাসা করতে শুনতে পাই যে তাঁরা বিজেপিকে ভোট দেবেন কি না (কমল কে নিশান পর বোতাম দাবায়েঙ্গে কেয়া?)। তারপরে তিনি তাঁদের আরও জোরে বলতে বলেন, এবং ফের জিজ্ঞাসা করেন যে তাঁরা কি বিজেপিকে ভোট দেবেন, মোদীর হাতকে শক্তিশালী করবেন, এবং মানিক সাহার হাতকেও শক্তিশালী করবেন (জোর সে বোলো দাবায়েঙ্গে, মোদিজি কে হাত মজবুত করেঙ্গে, ড. মানিক সাহা কে হাত মজবুত করেঙ্গে)। এর পরে তাঁর কথায় জনতাকে উচ্চস্বরে উল্লাস করতে শোনা যায়।
ভাইরাল ক্লিপের শেষার্ধে শাহের একই বক্তৃতা রয়েছে যা ৫ জানুয়ারি, ২০২৩-এ তাঁর অফিসিয়াল টুইটার প্রোফাইলে ( official Twitter profile ) সরাসরি সম্প্রচার করা হয়েছিল।
একেবারে শুরুতে আমরা তাঁকে ভারত মাতা কি জয় বলতে শুনি। যখন তিনি ভিড়ের থেকে ভাল সাড়া পান না, তখন তিনি শ্রোতাদের বলেন যে উত্তর ত্রিপুরার লোকদের কণ্ঠ সাব্রুমের চেয়ে অনেক বেশি উচ্চ ছিল, এবং এখানেই তিনি শ্রোতাদের জিজ্ঞাসা করেন, “অ্যায়সা চলেগা কেয়া? জারা ফিরসে সে বোলিয়ে চলতা হ্যায় কেয়া?” এবং তারপর তিনি আবার ভারত মাতা কি জয় স্লোগান দেন।

ইউটিউব ও টুইটার ভিডিওগুলি থেকে এটি স্পষ্ট যে ভাইরাল ক্লিপটিতে একটি প্রতিক্রিয়াহীন ভিড় দেখানোর জন্য শুরু ও শেষের দুটি অংশকে একত্রিত করা হয়েছে।
অতএব, আমরা চূড়ান্তভাবে বলতে পারি যে যখন অমিত শাহ বিজেপিকে ভোট দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন তখন ভিড় নীরব ছিল বলে ভাইরাল ভিডিও যে দাবি করে তা বিভ্রান্তিকর।

