Verified: সম্পাদিত ভিডিওতে উত্তর প্রদেশ এয়ার শো চলাকালীন আইএএফ জেটের বিধ্বস্ত হওয়ার ঘটনা মিথ্যাভাবে দেখানো হয়েছে

0 6

২০২৬ সালের ২২শে এপ্রিল উত্তর প্রদেশে অনুষ্ঠিত ভারতীয় বিমান বাহিনীর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এয়ার শো-এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে একটি জাগুয়ার যুদ্ধবিমান উড্ডয়ন-‌অবতরণ মহড়ার সময় নামতে ব্যর্থ হয়েছে।

ভাইরাল ক্লিপটি থেকে বোঝা যায় যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে পরিচালিত এই মহড়ার সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল।

উপরের পোস্টটি দেখা যেতে পারে  এখানে। (‌আর্কাইভ)‌

NM VERIFIED

নিউজমোবাইল তদন্ত করে দেখেছে যে দাবিটি অসত্য।

ভিডিওটি যাচাই করার জন্য আমরা এর একাধিক কিফ্রেম বার করে গুগল লেন্স ব্যবহার করে একটি রিভার্স সার্চ চালাই। এর মাধ্যমে আমরা ২০২৬ সালের ২২শে এপ্রিল এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে শেয়ার করা মূল ফুটেজটি খুঁজে পাই।

আসল ভিডিওটিতে জাগুয়ার যুদ্ধবিমানটির একটি মসৃণ ও নিয়ন্ত্রিত অবতরণ দেখানো হয়েছে, যেখানে কোনও দুর্ঘটনা বা ব্যর্থ অবতরণের চিহ্ন নেই।

সেদিনের এএনআই-এর সোশ্যাল মিডিয়া পোস্টগুলি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে ভাইরাল ক্লিপটির সঙ্গে মেলে এমন কোনও ফুটেজ পাওয়া যায়নি। এটি জোরালোভাবে ইঙ্গিত দেয় যে প্রচারিত ভিডিওটি আসল নয়।

আরও নিবিড়ভাবে পরীক্ষা করে আমরা দেখতে পাই যে ভাইরাল ভিডিওটি ডিজিটালভাবে বিকৃত করা হয়েছে। ফুটেজটি প্রায় ৩৮ সেকেন্ড পর্যন্ত আসলটির মতোই রয়েছে, যার পরে শেষ কয়েক সেকেন্ড পরিবর্তন করে একটি ব্যর্থ অবতরণের দৃশ্য মিথ্যাভাবে দেখানো হয়েছে।

গুরুত্বপূর্ণ বিষয় হল, কোনও বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যমের প্রতিবেদন বা সরকারি বিবৃতিতে মহড়ার সময় ঘটা এমন কোনও ঘটনার কথা বলা হয়নি — যা সত্যি হলে ব্যাপক মনোযোগ আকর্ষণ করত।

পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে মহড়ার সময় একটি আইএএফ জাগুয়ার বিমান অবতরণে ব্যর্থ হয়েছে বলে দাবি করা ভাইরাল ভিডিওটি বিকৃত করা হয়েছে। একটি বিভ্রান্তিকর আখ্যান তৈরি করার জন্য আসল ফুটেজটি বিকৃত করা হয়েছে।