Verified: ইলেকট্রিক গাড়িতে আগুন লাগার এই ঘটনা ইন্দোরে ঘটেনি

0 144

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি আবাসিক বাড়ির বাইরে পার্ক করা একটি গাড়িতে হঠাৎ আগুন লেগে গেছে। ভিডিওটিতে দেখা যায়, গাড়িটির নিচ থেকে শিখা ও ধোঁয়া বের হচ্ছে এবং ধীরে ধীরে পুরো গাড়িটি আগুনে ছেয়ে যাচ্ছে। অনেক ব্যবহারকারী এখন ভিডিওটি শেয়ার করে দাবি করছেন যে, ঘটনাটি মধ্যপ্রদেশের ইন্দোরে ঘটেছে, যেখানে একটি বাড়ির বাইরে পার্ক করা একটি বৈদ্যুতিক গাড়িতে হঠাৎ আগুন লেগে যায়।

উপরের পোস্টটি এখানে  দেখা যাবে (আর্কাইভ)

NM VERIFIED
নিউজমোবাইল ভাইরাল ছবিটির বিষয়ে অনুসন্ধান করেছে এবং দেখেছে এটি বিভ্রান্তিকর।

ভিডিওটি যাচাই করার জন্য, আমরা এর মূল ফ্রেমগুলো বার করে গুগল লেন্সে অনুসন্ধান করি। এর ফলে আমরা ১৮ নভেম্বর, ২০২৫ তারিখের একটি ইউটিউব আপলোড খুঁজে পাই। তবে, ভিডিওটির বিবরণে ঘটনাটির স্থান বা পরিস্থিতি সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য ছিল না।

আরও তদন্ত করে আমরা ৯ই নভেম্বর  ‘পেনাং’ নামের একটি ফেসবুক পেজে একই ভিডিওটি শেয়ার হতে দেখি। সেই পোস্টে স্পষ্টভাবে দাবি করা হয়েছিল যে ঘটনাটি চিনে ঘটেছে।

অতিরিক্ত অনুসন্ধানে ঘটনাটি সম্পর্কে অনলাইনে প্রচারিত একাধিক প্রতিবেদন সামনে আসে। ইন্দোনেশিয়ার একটি সংবাদমাধ্যম ‘মাজু ইন’-ও ভিডিওটি আপলোড করেছিল, যেখানে গাড়িটিকে একটি চিনা ইলেকট্রিক গাড়ি, ফেফান ইআর৬ (ফেইফান ইআর৬) হিসেবে শনাক্ত করা হয়। এই প্রতিবেদনগুলো অনুসারে, গাড়িটি চিনে বিস্ফোরিত হয় এবং পরে আগুন ধরে যায়। (এই প্রতিবেদনগুলো এখানে এবং এখানে দেখা যাবে)

অর্থাৎ, ভাইরাল ভিডিওটিতে মধ্যপ্রদেশের ইন্দোরে কোনও ইলেকট্রিক গাড়িতে আগুন লাগার ঘটনা দেখানো হয়নি। ফুটেজটি চিনের এবং এটিকে মিথ্যাভাবে ভারতের সঙ্গে যুক্ত করা হচ্ছে, যা দাবিটিকে বিভ্রান্তিকর করে তুলেছে।