বলিউড অভিনেতা অভিষেক বচ্চন এবং নিমরত কৌরের ফটোগুলির একটি সিরিজ ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে, এবং দাবি করা হয়েছে যে ঐশ্বর্য্য রাইয়ের সঙ্গে তাঁর কথিত বিবাহবিচ্ছেদের পর এটি অভিষেকের প্রথম প্রকাশ্য উপস্থিতি।
ছবির ক্যাপশনে লেখা আছে: “ঐশ্বর্য্য রাইয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিষেক বচ্চন এবং নিমরত কৌরের প্রথম উপস্থিতি…”

উপরের পোস্ট দেখা যাবে এখানে (আর্কাইভ)। এমন আরও ছবি দেখা যাবে এখানে , এখানে, এখানে।
FACT CHECK
নিউজমোবাইল এই ছবিগুলির ফ্যাক্ট-চেক করেছে, এবং দেখেছে সেগুলিকে ডিজিটালি পরিবর্তন করা হয়েছে৷
আমাদের ফ্যাক্ট-ফাইন্ডিং টিম বিভিন্ন বর্ণনা সহ দুটি ভাইরাল ছবি খুঁজে পেয়েছে।
চিত্র ১

এখানে, গেটি ইমেজেস-এর অফিসিয়াল ওয়েবসাইটের আসল ছবিতে দেখা যাচ্ছে অভিষেক বচ্চন ৩ ডিসেম্বর, ২০০৯ -এ মুম্বইতে পা-এর প্রিমিয়ারের সময় ঐশ্বর্য্য রাইয়ের সঙ্গে (প্রশ্নবিদ্ধ ছবির বিপরীতে) পোজ দিচ্ছেন।
চিত্র ২
প্রশ্নবিদ্ধ দ্বিতীয় ছবিটি যাচাই করে, আমরা ২০ সেপ্টেম্বর, ২০২১ তারিখের নবভারত টাইমসের প্রতিবেদনে আসল ছবিটি পেয়েছি।
এইভাবে, এটি নিশ্চিত করা হয়েছে যে ঐশ্বর্য্য রাইয়ের মুখের জায়গায় ডিজিটালি নিমরত কৌরের মুখ বসিয়ে উভয় ছবিতে মিথ্যা বর্ণনা দেওয়া হয়েছিল।