বিখ্যাত কুস্তিগীর দ্য গ্রেট খলি, যিনি দলিপ সিং রানা নামেও পরিচিত, তাঁর এক মুসলিম বিক্রেতার ঠেলা থেকে আম খাওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেক ব্যবহারকারী দাবি করেছেন যে খলি ইউপি সরকারের দোকানগুলিতে নেমপ্লেট বাধ্যতামূলক করার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করছেন।
উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি কানওয়ার যাত্রা পথের দোকান মালিকদের তাঁদের নাম প্রদর্শনের জন্য একটি আদেশ জারি করেছে, যা বিতর্কের জন্ম দিয়েছে। অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে। ২২ জুলাই, ২০২৪-এ, সুপ্রিম কোর্ট এই আদেশের উপর একটি অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে এবং ইউপি-সহ তিনটি রাজ্যকে বিজ্ঞপ্তি দেয়। পরবর্তী শুনানি ২৬ জুলাই ধার্য করা হয়েছে।
ভিডিওটি ফেসবুকে এই ক্যাপশন দিয়ে শেয়ার করা হয়েছে: “सोनू सूद के बाद द ग्रेट खली ने मुस्लिम भाइयों से फल खाकर नेम प्लेट वाले नियमों का विरोध किया।” (নীচে ইংরাজি দেওয়া আছে )

উপরের পোস্টের লিঙ্ক এখানে। (আর্কাইভ)
FACT CHECK
নিউজমোবাইল দাবিটি সত্য-পরীক্ষা করেছে এবং এটি বিভ্রান্তিকর বলে প্রমাণিত হয়েছে।
খলির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি পরীক্ষা করে এনএম টিম দেখতে পেয়েছে যে, তিনি ১১ জুলাই, ২০২৪-এ কোনও ক্যাপশন ছাড়াই ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেছিলেন। এটি ইউপি সরকারের নাম লেখার আদেশের পূর্ববর্তী, যা ১৭ জুলাই প্রথম আলোচিত হয়েছিল এবং ১৯ জুলাই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যব্যাপী নির্দেশ জারি করেছিলেন।
View this post on Instagram
আরও তদন্তে জানা গেছে যে বিতর্কটি মুজাফফরনগরে শুরু হয়েছিল, যেখানে কানওয়ার যাত্রা রুটের দোকানগুলিতে পরিচালকদের নাম প্রদর্শন করার নির্দেশ দিয়েছিল স্থানীয় পুলিশ। এই নির্দেশিকাটি ১৭ জুলাই মুজাফফরনগর পুলিশের অফিসিয়াল হ্যান্ডেলে শেয়ার করা হয়েছিল৷ অতএব, একথা স্পষ্ট যে ১১ জুলাই পোস্ট করা খালির ভিডিওটির নাম লেখা সংক্রান্ত উত্তরপ্রদেশ সরকারের পরবর্তী সিদ্ধান্তের সঙ্গে কোনও সম্পর্ক নেই৷

দলিপ সিং রানা, ওরফে দ্য গ্রেট খালি, একজন বিখ্যাত ভারতীয় কুস্তিগীর যিনি ২০০০ সালে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন এবং রিয়েলিটি শো বিগ বস-এ উপস্থিত হয়েছিলেন। তিনি ২০২২ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং দলের জন্য বিভিন্ন নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন।
সুতরাং, এটি নিশ্চিত করা হয়েছে যে দ্য গ্রেট খলি’র একজন মুসলিম বিক্রেতার ঠেলা থেকে আম খাওয়ার ভিডিওটি ইউপি সরকারের নেমপ্লেট নির্দেশের সঙ্গে সম্পর্কিত নয়।

If you want to fact-check any story, WhatsApp it now on +91 11 7127 9799
Error: Contact form not found.